নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে তা জানিয়েছেন। সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই আবহে মোদী ও পুতিনের মধ্যে এই বার্তালাপ বিশেষ তাৎপর্য্যপূর্ণ বলে মনে হচ্ছে।প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বিশেষ এবং বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ইউক্রেন সফরের প্রেক্ষিতে আমার দৃষ্টিভঙ্গি ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে। সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানে সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।”

পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন মোদী, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে হয়েছে কথা
Releated Posts
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…


















