News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় কবলিত রামনগর এলাকায় দূর্গতদের পাশে বাম নেতৃত্বরা
Image

বন্যায় কবলিত রামনগর এলাকায় দূর্গতদের পাশে বাম নেতৃত্বরা

আগরতলা, ২৭ আগস্ট: আজ বন্যায় কবলিত রামনগর এলাকায় সিপিআইএম রামনগর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ঔষধ বিলি করে বাম কর্মীরা।এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, অন্যান্য বাম নেতৃত্বরা এবং রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ পাল। 

লএদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ত্রিপুরা প্রাকৃতিক দূর্যোগের শিকার হয়েছে।  ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে রামনগর এলাকায় ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের হাতে সাবান, ফিনাইল ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন রাজনীতি করার সময় নয়। রাজ্য সরকারের পাশে থাকার সময়।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top