আলিপুরদুয়ার, ২৬ আগস্ট (হি. স.) : ডাউন ধুবরি-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের লোকো পাইলটের সতর্কতার কারণে সোমবার হাসিমারা ও মাদারিহাটের জঙ্গলের একাধিক হাতির প্রাণ বাঁচল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাউন ধুবরি-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের লোকো পাইলট সোমবার সকালে দেখেন রেলের ট্র্যাকে বহু হাতি এসে পড়েছে। এই হাতির পালের মধ্যে একটি শাবকও ছিল। লোকো পাইলট তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে হাতিদের ট্র্যাক থেকে সরে যাওয়ার জন্য অপেক্ষা করেন। হাতিগুলো ট্র্যাক ছেড়ে চলে যাওয়ার পর ট্রেনটি আরও এগিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই পশুপ্রেমীরা লোকো পাইলটের প্রশংসা করেন

লোকো পাইলটের তৎপরতায় প্রাণ রক্ষা একাধিক হাতির
Releated Posts
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…
গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…
বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের
বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…
ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক
রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

















