নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে পাঁচটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাঁসকর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং নামে নতুন জেলাগুলি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমৃদ্ধ ও বিকশিত লাদাখ গড়ার সিদ্ধান্তকে দৃঢ় করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পাঁচটি জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই নতুন জেলা গঠনের ফলে এখানে সুশাসন আরও মজবুত হবে। মোদী সরকার লাদাখের মানুষের জন্য প্রচুর সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত কেন্দ্রের, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Releated Posts
ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…
দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…
পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

















