News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল বর্ষায় ব্যাপক ক্ষতির সন্মুখীন শান্তিরবাজার সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম একাডেমি
Image

প্রবল বর্ষায় ব্যাপক ক্ষতির সন্মুখীন শান্তিরবাজার সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম একাডেমি

শান্তিরবাজার, ২৬ আগস্ট: প্রবল বর্ষায় ব্যাপক ক্ষতির সন্মুখীন শান্তির বাজার সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম একাডেমি।বৃষ্টির জলে বিদ্যালয়ের গ্রন্হাগার, ছাত্রদের প্রশিক্ষন দেবার কম্পিউটার সহ অফিস কক্ষের সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে।  

প্রসঙ্গত, সমগ্র রাজ্যের মধ্যে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফলে সেরা দশের মধ্যে প্রথম ও দ্বীতিয় স্থান অর্জন করেছিল শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমির পাঠরত ছাত্র। এই বিদ্যালয় থেকে সেরা দশের মধ্যে ৪ জন ছাত্র ছাত্রী ছিল। বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ছিল অনেকটা উন্নত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপল ও বিদ্যালয়ের চেয়ারম্যানের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি বেশ ভালোভাবে পরিচালিত হচ্ছিল। বর্তমান সময়ে প্রবল বর্ষার জলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, বৃষ্টির জল বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে বিদ্যালয়ের গ্রন্হাগার, ছাত্রদের প্রশিক্ষন দেবার কম্পিউটার সহ অফিস কক্ষের সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যায়।  যার ক্ষতির পরিমান প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে। আজ বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শনে গিয়েছেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরন দাস।  সকলের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের ক্লাসরুম, অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়টি পঠনপাঠনের যোগ্যকরে তোলা হচ্ছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top