News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালীমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি রানিরবাজারে, মোতায়েন পুলিশ ও টিএসআর বাহিনী, বিএনএসএস ১৬৩ ধারা জারি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক
Image

কালীমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি রানিরবাজারে, মোতায়েন পুলিশ ও টিএসআর বাহিনী, বিএনএসএস ১৬৩ ধারা জারি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক

আগরতলা, ২৬ আগস্ট: কালী মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে রানিরবাজার থানাধীন কৈতরাবাড়ি এলাকায় গতকাল রবিবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ শুরু হয়েছিল। দুষ্কৃতীদের পাল্টা আক্রমণে সংখ্যালঘুদের একাধিক বাড়িঘর, দোকানপাটে ভাঙ্গচুর, লুটপাট সহ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন বিএনএসএস ১৬৩ ধারা (অধুনা ১৪৪ ধারা) জারি করেছে। প্রসাশনের তরফ থেকে আজ সোমবার বিকাল ৩টায় শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় রানিরবাজার থানাধীন অন্তর্গত কৈতরাবাড়ি এলাকায় স্থানীয়রা দীর্ঘ ৩৫ বছরের পুরনো মন্দিরে কালী মূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই গোটা রানীরবাজার এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ শুরু হয়। পরবর্তী সময়ে দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ। ওই আক্রমনে একাধিক বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ছুটে গিয়েছে।

তাছাড়া, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসাশনের তরফ থেকে ২৬ আগস্ট রাত ১টা থেকে ২৮ আগস্ট রাত ১টা পর্যন্ত জিরানিয়া মহকুমায় বিএনএসএস ১৬৩ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top