News Flash

Image

পুজোয় কলকাতা স্টেশন থেকে পুরী বিশেষ ট্রেন

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য পূর্বরেল ঘোষণা করল পুরী বিশেষ ট্রেন।  কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে।

মহালয়ার পরদিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রাত ১১:৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশে রওনা দেবে এই ট্রেন। আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলির ফেরার রুটও তাই। শুক্রবার দুপুর তিনটেয় পুরী জংশন থেকে ওই ট্রেন ছাড়বে। কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যাঁরা এখনও রিজার্ভেশন পাননি। ভাবছেন পুরী যাবেন কিন্তু টিকিট পাচ্ছেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনে যাত্রীরা এসি, স্লিপার-সহ জেনারেল ক্লাসের সুবিধা পাবেন। ‘০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল’ এই ট্রেনের টিকিট অনলাইন এবং পিআরএস পদ্ধতিতে কাটতে পারবেন যাত্রীরা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top