News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফারুক ও ওমরের সঙ্গে সাক্ষাৎ রাহুল এবং খাড়গের, ভোট নিয়ে হল চর্চা
Image

ফারুক ও ওমরের সঙ্গে সাক্ষাৎ রাহুল এবং খাড়গের, ভোট নিয়ে হল চর্চা

শ্রীনগর, ২২ আগস্ট (হি.স.): শ্রীনগরে এসে ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ ও সহ-সভাপতি ওমর আব্দুল্লার সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীরের ভোট নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। খাড়গে ও রাহুলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “আমি বলেছি, রাজ্যের মর্যাদা পাওয়া আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। রাজ্য খারাপ দিনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, রাজ্য নিজস্ব সমস্ত স্বায়ত্তশাসন পাবে এবং আমরা এই বিষয়ে প্রতিটি উপায়ে ইন্ডি জোটের পাশে আছি।”জম্মু ও কাশ্মীর নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির একত্র হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে জানতে চাইলে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “কংগ্রেস এবং আমরা (ন্যাশনাল কনফারেন্স) একসঙ্গে আছি। তারিগামি সাহেব (সিপিএমের এম ওয়াই তারগামি)-ও আমাদের পাশে আছেন। আমি আশা করি, জনগণ আমাদের জয়ী হতে সাহায্য করবেন এবং মানুষের জন্য আরও ভালো করতে পারবো।”

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top