News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার, উত্তেজনা ছড়ালো সল্টলেকে
Image

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার, উত্তেজনা ছড়ালো সল্টলেকে

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): আশঙ্কা ছিলই, আর তাই হল। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো সল্টলেকে। বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিজেপি নেতারা মিছিল নিয়ে রওনা দেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। কিন্তু অনেক আগেই রাস্তার উপরে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় আগে থেকেই বিশাল পুলিশবাহিনীও মোতায়েন ছিল স্বাস্থ্য ভবন যাওয়ার পথে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ সব রাজ্য নেতাই যোগ দিয়েছিলেন। মিছিলে ছিলেন বিজেপির সাংসদ-বিধায়করাও। সেই মিছিল পুলিশ আটকে দেয় করুণাময়ীর আগে ইন্দিরা ভবনের সামনে। এর পরেই পুলিশের ব্যারিকেড টপকে অনেক বিজেপি কর্মী স্বাস্থ্য ভবনের দিকে যেতে শুরু করেন। তবে বেশি দূর এগোতে দেয়নি পুলিশ। রাস্তার উপরে আরও ব্যারিকেড ছিল। আটক করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা-কর্মীকে।আটক হওয়ার আগে শুভেন্দু এদিন বলেন, “আমরা বঙ্গীয় বিজেপি নির্যাতিতার বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে প্রতিবাদ করছি। বিজেপি লড়াই করছে, বিচার হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।” দিলীপ ঘোষ বলেন, “এই ঘটনায় বাংলা-সহ সমগ্র দেশ রাস্তায় নেমে এসেছে। মুখ্যমন্ত্রী যেভাবে অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করছেন তাতে দেশ লজ্জিত। অভিযুক্তদের অবশ্যই শাস্তি পেতে হবে এবং যারা অভিযুক্তদের রক্ষা করছে তাঁদের ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।”

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top