News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাসের সঙ্গে সংঘর্ষের পর চায়ের দোকানে ঢুকে গেল ট্যাঙ্কার, ওডিশায় মৃত্যু ৪ জনের
Image

বাসের সঙ্গে সংঘর্ষের পর চায়ের দোকানে ঢুকে গেল ট্যাঙ্কার, ওডিশায় মৃত্যু ৪ জনের

গঞ্জাম, ২২ আগস্ট (হি.স.): ওডিশার গঞ্জাম জেলার বেরহামপুরে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে বেরহামপুরের সমরঝোলা চকের কাছে, একটি গ্যাস ট্যাঙ্কার ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গ্যাসের ট্যাঙ্কার রাস্তার ধারে একটি চায়ের দোকানে ঢুকে যায়। পুলিশ সূত্রের খবর, ভবানীপাটনা থেকে বেসরকারি বাসটি বেরহামপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয় ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ওডিশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ও মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top