News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি চাইলেন অভিষেক, কঠোর আইনের দাবি তৃণমূল সাংসদের
Image

ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি চাইলেন অভিষেক, কঠোর আইনের দাবি তৃণমূল সাংসদের

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): মাঝে কয়েকদিনের বিরতির পর আর জি কর কাণ্ডে ফের মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “গত ১০ দিনে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।’’অভিষেক এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, “আমাদের কঠোর আইন দরকার, যা ৫০ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করার বিধান করে, তারপরে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়, কেবল খালি প্রতিশ্রুতি নয়। রাজ্য সরকারগুলিকে অবশ্যই এই কাজ করতে হবে এবং অবিলম্বে ধর্ষণ বিরোধী আইনের জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে যা দ্রুত এবং কঠোর ন্যায়বিচার নিশ্চিত করে৷”

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top