News Flash

Image

করিমগঞ্জে রাখি উৎসব পালন সীমান্ত চেতনা মঞ্চের

করিমগঞ্জ (অসম), ১৯ আগস্ট (হি.স.) : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সীমান্ত জেলা করিমগঞ্জে রাখি উৎসব পালন করলেন সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তর, উত্তর করিমগঞ্জ, করিমগঞ্জ নগর কমিটি, বদরপুর নগর কমিটি, ভাঙ্গা সেক্টর কমিটি ও লক্ষীবাজার সেক্টর কমিটির কার্যকর্তা বৃন্দ । করিমগঞ্জের সীমান্তে কর্তব্যরত ১৬নম্বর বিএসএফ এর ষ্টিমার ঘাট বিওপি লক্ষীবাজার বিওপি, চরগোলা বিওপি, সরিষা বিওপি সহ বদরপুর পুলিশ ষ্টেশন, বদরপুর নগরের বিভিন্ন সরকারী কার্যালয়ে রাখি উৎসব পালন করার পাশাপাশি করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়, করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, করিমগঞ্জ পুলিশ ষ্টেশনে কর্মীদের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ করে পালন করা হয় উৎসবের দিনটি ।বিশেষ দিনে, দেশ সেবায় নিয়োজিত জওয়ানদের ভাতৃত্ব বোধে উদ্ভূত করে নিজেদের ধন্য মনে হচ্ছে বলে জানান, জেলা সভাপতি গৌতম দে । মঞ্চের আটটি আন্তর্জাতিক সীমান্ত জেলায় আজ একই সঙ্গে রক্ষা বন্ধন উৎসব পালিত হচ্ছে বলেও জানান ।  উল্লেখ্য বাপ্পী সেন, সুভাষ রায় পরেশ দাস, কাঞ্চন দাস, সোমা দাস, গীতা ধূবী, মনিকা দে, মমতা হরিজন সহ বিশিষ্ট কার্যকর্তা বৃন্দেরা এদিন উৎসবে অংশ নেন ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top