News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল প্রদেশে ফের মেঘভাঙা বৃষ্টি, অবরুদ্ধ হয়ে গেল অসংখ্য রাস্তা
Image

হিমাচল প্রদেশে ফের মেঘভাঙা বৃষ্টি, অবরুদ্ধ হয়ে গেল অসংখ্য রাস্তা

শিমলা, ১৭ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ব্যাপক জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক রাস্তা। প্রশাসনের তরফে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ৫৮টি রাস্তা। আবহাওয়া দফতর শুক্রবারই হিমাচল প্রদেশের ১২টি জেলার মধ্যে ১০টিতেই ব্যাপক ভারী বর্ষার সম্ভাবনা জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। সেই সম্ভাবনা সত্যি করেই শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। উদ্বেগজনক বিষয় হল, আগামী ২২ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মেঘভাঙা বৃষ্টির প্রথম ধাক্কা এসেছে শিমলার রামপুর সাব-ডিভিশনের তাকলোচ এলাকায়। ভারী বৃষ্টিতে একটি রাস্তার প্রায় ৩০ মিটার অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় হিমাচলে বাড়ছে বন্যার আশঙ্কাও। চাম্বা, শিমলা, কাংরার মতো জেলায় বন্যার জেরে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top