News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি করের ঘটনায় তৃণমূলকে তোপ সম্বিতের, মমতার উদ্দেশ্যে ছুড়লেন একগুচ্ছ প্রশ্ন

আর জি করের ঘটনায় তৃণমূলকে তোপ সম্বিতের, মমতার উদ্দেশ্যে ছুড়লেন একগুচ্ছ প্রশ্ন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন ছুড়েছেন সম্বিত। শনিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “আমি চিকিৎসক ও আমার বন্ধুদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি। বাংলায় যে বর্বরতা ঘটেছে তা মুখ্যমন্ত্রী নিজেই ধামাচাপা দিচ্ছেন… কেন তাড়াহুড়ো করে ৪০-৫০ জন ডাক্তারকে বদলি করা হয়েছে? মুখ্যমন্ত্রী কী আড়াল করার চেষ্টা করছেন?”সম্বিত পাত্র আরও বলেছেন, “সন্দীপ ঘোষ (আরজি কর-এর প্রাক্তন অধ্যক্ষ) কার জন্য কাজ করতেন?… নির্যাতিতার বাবা-মাকে বলা হয়েছিল, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে… পুলিশ নোটিশ পাঠানোর লোকজনকে খুঁজছে এবং সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করার জন্য লোকজনকে হুমকি দেওয়া… আমি কলকাতা হাইকোর্টে মামলার প্রতিনিধিত্বকারী আইনজীবীদের ধন্যবাদ জানাই। প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন ওই আইনজীবীরা।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top