News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়াল শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবেন, আশাবাদী সিসোদিয়া
Image

কেজরিওয়াল শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবেন, আশাবাদী সিসোদিয়া

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবেন, আশার কথা জানালেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র নেতা মনীশ সিসোদিয়া। কিছু দিন আগেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন মনীশ সিসোদিয়া। তিহার জেল বেরোনোর পরবর্তী দিন, হনুমান মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি।আর শনিবার সকালে দিল্লির কালকাজি মন্দিরে পূজার্চনা করেছেন মনীশ সিসোদিয়া। পুজো দেওয়ার পর সিসোদিয়া বলেছেন, “জেল থেকে বেরিয়ে আসার পর, আমি কালকাজি মন্দিরে প্রার্থনা করলাম। দিল্লির জনসাধারণের প্রার্থনা শোনার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আশাবাদী, অরবিন্দ কেজরিওয়ালও শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবেন।”

Releated Posts

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top