News Flash

Image

বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ৭ আগস্ট: সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে আজ রাজধানী হাঁপানিয়া এবং আমতলী বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে নেমে বাজারের মেয়াদোর্ত্তীণ সামগ্রী বিক্রি সহ ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। পাশাপাশি অবৈধভাবে মজুত করে রাখা নয়টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে খাদ্য দপ্তর।  যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস।

এদিন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস জানিয়েছেন, বুধবার রাজধানী হাঁপানিয়া এবং আমতলী বাজারে বিভিন্ন ফাস্টফুড ও বিভিন্ন দোকান অভিযান চালানো হয়েছে। হানা দিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৯টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাছাড়া বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এরকম অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিনের অভিযানে উপস্হিত ছিলেন সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস, ডুকলী রেভিনিউ সার্কেলের ডিজাইন সুজিত দাস, সদরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ লিগেল মেট্রলজি ও ফুট সেফটি আধিকারিকরা।

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top