নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের শৌর্য্যকে স্মরণ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, হিমালয়ের দূর্গম অঞ্চলে যে ভাবে সেনা জওয়ানরা বীরত্বের প্রদর্শন করে শত্রুপক্ষকে পিছু হঠতে বাধ্য করেছিল তার জন্য দেশ কৃতজ্ঞ। দেশবাসী তাদের আত্মবলিদান ও সাহসের কথা কোনও দিন ভুলবে না বলেও উল্লেখ করেন তিনি।ভারতীয় সেনাবাহিনী দেশের গর্ব। কার্গিল যুদ্ধে গোটা দেশ একজোট হয়ে সেদিন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল। সেই সংহতি ও শৌর্যের কথা স্মরণ করে প্রতি বছর ২৬ জুলাই দিনটি পালন করা হয় ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের কুর্নিশ জানায় গোটা দেশ।

কার্গিল বিজয় দিবস : বীর সেনানীদের শৌর্য্যকে স্মরণ অমিত শাহের
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















