News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিতে “হতাশাজনক” বাজেট প্রতিক্রিয়া লালুপ্রসাদ যাদবের
Image

বৃহস্পতিতে “হতাশাজনক” বাজেট প্রতিক্রিয়া লালুপ্রসাদ যাদবের

পাটনা, ২৫ জুলাই (হি.স.) : মঙ্গলবার তৃতীয় এনডিএ-র সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী হিসাবে টানা সাত বার বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসাবে টানা ছ’বার বাজেট পেশ করে নজির গড়েছিলেন। মঙ্গলবার মোরারজির রেকর্ড ভাঙেন নির্মলা।

২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেট নিয়ে দেশ জুড়ে মিলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া। বৃহস্পতিবারও তা অব্যাহত। কেন্দ্রীয় বাজেট নিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব বৃহস্পতিবার বলেন, “এটা হতাশাজনক।” বিহারের বিশেষ মর্যাদা না পাওয়া প্রসঙ্গে লালুপ্রসাদ এদিন বলেন, “তিনি (মুখ্যমন্ত্রী নীতীশ কুমার) আত্মসমর্পণ করেছেন (কেন্দ্রের কাছে)।”

এদিকে বিহারের জন্য বেশি বরাদ্দ হওয়ায় বাজেটে বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলো। তাঁদের অভিযোগ, জোটের যে দুই শরিকের হাত ধরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বার ক্ষমতায় এসেছে এনডিএ, সেই টিডিপি এবং জেডিইউ সরকারের কথা ভেবে তৈরি হয়েছে এবারের বাজেট। অন্ধ্রপ্রদেশ এবং বিহারে একাধিক প্রকল্পের জন্যে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ কেন্দ্রীয় বাজেট থেকে বঞ্চিত বিরোধীরা, অভিযোগ এমনটাই।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top