News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বধর্না  জ্ঞাপন
Image

কৈলাসহরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বধর্না  জ্ঞাপন

আগরতলা, ১৯ জুলাই: কৈলাশহর পুর পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা ৮০ শতাংশের উপর নম্বর পেয়েছেন তাদের সম্বর্ধনা  জ্ঞাপন করা হয়েছে।

শুক্রবার কৈলাশহর পৌর পরিষদের পক্ষ থেকে ঊনকোটি কলাক্ষেত্রে পৌর পরিষদের অন্তর্গত যেসব স্কুলের ছাত্র-ছাত্রীরা এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশের এর উপরে মার্ক পেয়েছে তাদের হাতে মানপত্র ও সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে শহরের সমস্ত স্কুল থেকে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। এ উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতি চপলা দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক  প্রদীপ সরকার, বিদ্যালয় শিক্ষা পরিষদের ওএসডি বেনীমাধব চক্রবর্তী এবং বিভিন্ন কাউন্সিলরগণ। বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top