News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য নির্বাচনের কোন পরিবেশ নেই, সবই প্রহসনে পরিণত হয়েছে: আশীষ
Image

রাজ্য নির্বাচনের কোন পরিবেশ নেই, সবই প্রহসনে পরিণত হয়েছে: আশীষ

নিজস্ব  প্রতিনিধি, উদয়পুর, ১৪ জুলাই:  রাজ্যে এি- স্তর পঞ্চায়েত নির্বাচনের কোন ও পরিবেশ নেই। বিজেপি শাসিত এ রাজ্যে এিস্তর পঞ্চায়েত প্রহসনে পরিণত হবে। রবিবার উদয়পুর জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা দলীয় কার্যালয় পরিদর্শনে এসে এই কথা বলেন।

তিনি বলেন গত পরশুদিন গভীর রাতে উদয়পুর জামতলাস্থিত‌ গোমতী জেলা কার্যালয়ে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা আগুন লাগিয়ে অফিসের সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। থানায় মামলা দায়ের করা হয়। এখনো পর্যন্ত গ্ৰেপ্তার যেমন হয়নি তেমনি অফিসের কম্পিউটার সহ মূল্যবান জিনিসগুলো ও উদ্ধার করতে পারেনি।

এই রাজ্যের এিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতার পরিবেশ তৈরি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য সারা রাজ্যের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে আর তার ফলে গতকাল বিলোনিয়ায় সিপিআইএম দলের নেতা বাদল শীল কে বিজেপির সমাজদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।এ রকম ঘটনা উদয়পুর টেপানিয়া আর ডি ব্লকে বিডিও র কক্ষে সর্ব দলীয় মিটিং চলার সময় বিজেপির সমাজদ্রোহীদের দ্বারা বিরোধী দলের নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন।

তিনি আরো বলেন, বিজেপি চাইছে ভয় ভিতি দেখিয়ে নির্বাচন প্রহসনে পরিণত করে ভোট লোট করার জন্য।আশীষ বাবু বলেন রাজ্যের সমস্ত ঘটনা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ ডিজিকে সমস্ত ঘটনা জানানো হলে ও কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি।তিনি পুলিশ প্রসাশন রাজ্যের মুখ্যমন্ত্রী কে রাজ্যের সন্ত্রাস বন্ধ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে অনুরোধ করেন।

আশীষ কুমার সাহা আগুনে পুড়ে যাওয়া গোমতী জেলা অফিস ঘুরে  দেখেন এবং দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে বেশ কিছু ক্ষন কথা বলে নির্বাচনে দলীয় কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে সেই বিষয়ে মতপ্রকাশ করেন। জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহার সঙ্গে গোমতী জেলার সভাপতি টিটন পাল সহ দলীয় নেতূত্বরা ছিলেন উপস্থিত।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top