News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলাকার একমাত্র ঝুলন্ত ব্রিজের ভগ্ন দশা, বিপাকে এলাকাবাসী, সংস্কারের দাবি
Image

এলাকার একমাত্র ঝুলন্ত ব্রিজের ভগ্ন দশা, বিপাকে এলাকাবাসী, সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: প্রায় ১৫ বছর আগে আর ডি দপ্তর উদয়পুর শালগড়া আমতলী – কুশামারা যাবার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল যাতে করে এলাকার লোকজন গোমতী নদীর উপর দিয়ে বর্ষায় কষ্ট করে যেতে না হয়। কিন্তু দীর্ঘ প্রায় ৫-৬ মাস সময় ধরে এই ব্রিজটি ভগ্ন দশায়। ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষজনকে।

এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হবার পর এলাকার লোকজনদের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে তেমনি বিশেষ করে আমতলী ও কুশামারার এই পঞ্চায়েতের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের উৎপাদিত ফসল যাতে এই ব্রীজ দিয়ে অতি তাড়াতাড়ি নিয়ে এসে বাজারজাত করতে পারে সেই লক্ষ নিয়ে এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করে দেওয়া হয়েছিল।

এবিষয়ে এলাকার জনৈক ব্যক্তি সুকুমার দাস জানান, আমতলী গ্ৰাম পঞ্চায়েত ও কুশামারা গ্ৰাম পঞ্চায়েতের লোকসংখ্যা প্রায় আট হাজার হবে। এই ঝুলন্ত ব্রিজটি নষ্ট হয়ে যাবার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাবার জন্য যেমন অসুবিধা হচ্ছে তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে কারন তিন চাকার যানবাহন নিয়ে আর আগের মতো এলাকাগুলিতে যাওয়া যাচ্ছে না। বাইসাইকেল নিয়ে যেতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকার গ্ৰামের প্রধান কিংবা প্রশাসনের লোকজন এই ভাঙা ঝুলন্ত ব্রিজের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও এই ব্রীজটি মেরামত করার জন্য কোন উদ্যোগ নেননি বলে লোকজনদের মধ্যে দেখা দিয়েছে  ক্ষোভ‌।

এলাকাবাসীদের তরফে দাবি জানানো হয়েছে, আরডি দপ্তর কিংবা অন্য কোন দপ্তর যেন উদ্যোগ নিয়ে এই ঝুলন্ত ব্রিজটি মেরামত করে দেয়।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top