News Flash

Image

ওভাল ফ্রেশ ফার্ম পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় অবস্থিত ওভাল ফ্রেশ নামক একটিভ প্রাইভেট সংস্থার দ্বারা পরিচালিত ফার্ম পরিদর্শনে আসেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপাল বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা ফার্ম পরিদর্শনে করেন। ফার্মের পক্ষ থেকে রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ  অভ্যর্থনা জানানো হয়।

পরে রাজ্যপাল ফার্মের কর্ণধার সহ ফার্মের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পোল্ট্রি মুরগির ফার্ম, বায়ু গ্যাস প্লান্ট, ডিম থেকে বাচ্চা উৎপাদন প্ল্যান্ট, মাছ চাষের প্ল্যান্ট  এবং মুরগির খাবার উৎপাদনের প্লান্ট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাজ্যে এই প্রথমবারের মতো ওভাল ফ্রেশ নামক প্রাইভেট সংস্থা একসাথে পোল্ট্রি মুরগির ফার্ম সহ মাছ চাষ এবং তার পাশাপাশি মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন ও বায়োগ্যাস প্ল্যান্ট  শুরু করেছে। তিনি এদিন আরো জানিয়েছেন এই প্ল্যান্টের মত রাজ্যের বেকার যুবকরা যদি চায় এই ধরনের প্লেন্ট স্থাপনার মধ্য দিয়ে স্বনির্ভর হওয়া খুবই সহজ। তিনি  আরো জানিয়েছেন  রাজ্য সরকার এই ধরনের প্ল্যান্ট আরো বেশি বেশি করে  স্থাপন করতে বিশেষভাবে নজর দিয়েছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top