News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের শিকার, আহত একাধিক 
Image

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের শিকার, আহত একাধিক 

আগরতলা, ১২ জুলাই: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি রয়েছে। আজ মনোয়নপত্র জমা দিতে গিয়ে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের শিকার হয়েছেন। এমনই অভিযোগ তুলে শাসক দল বিজেপিকে বিঁধল সিপিএম। অভিযোগের মাত্রা এখানেই থামেনি। পুলিশের সামনে তাদের উপর ইঁট ছুঁড়া হয়েছে এবং তাতে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অনেক নেতা কর্মীরা আহত হয়েছেন। এরই প্রতিবাদে সিপিএম রাস্তা অবরোধ করেছে।

রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস অভিযোগ , আজ সকাল থেকে বিলোনিয়া মহকুমা অন্তর্গত রাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েত মনোনয়ন পত্র জমা দিতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রাজনগর স্কুলে শাসক দল বিজেপির শতাধিক দূর্বৃত্তরা জমায়েত হয়ে ছিল। পুলিশের সামনেই তারা বাম নেতা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে। তাতে একাধিক নেতা কর্মীরা আহত হয়েছেন। 

এদিন তিনি আরও অভিযোগ, বিজেপি সরকার রাজ্যের পঞ্চায়েতগুলিতে দূূর্নীতি কায়েক করে রেখেছে। আজ বিজেপি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না। কারণ, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে জনগণ বিজেপির বিরুদ্ধে রায় দেবেন, তাদের মধ্যে এই ভয় কাজ করছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top