News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুম সীমান্ত হাট এবং পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যপাল
Image

সাব্রুম সীমান্ত হাট এবং পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সাব্রুমের শ্রীনগর সীমান্ত হাট ও উদয়পুরের পালাটানা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শন করেন। রাজ্যপাল সাব্রুমের শ্রীনগর এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল। দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। বর্ডার হাট পরিদর্শনের সময় সীমান্তরক্ষী বাহিনীর ডিআইজি অনিল শর্মা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অশোক সিংহও উপস্থিত ছিলেন। সীমান্ত হাটের মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যপালকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয় এদিন।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শ্রীনগর সীমান্ত হাট ঘুরে দেখেন এবং ভারত ও বাংলাদেশের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে মত বিনিময় করেন। কমন ফেসিলিটি সেন্টারে তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক, বাংলাদেশের ফেনী জেলার আধিকারিক, বিএসএফ-র ডিআইজি এবং শুল্ক দপ্তরের আধিকারিকগণের সঙ্গে মতবিনিময় করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত হাটে দুই দেশের বিক্রেতাগণ বিভিন্ন পণ্য বিক্রি করছেন। সীমান্ত হাটের অভিজ্ঞতা নিতেই তিনি আজ এই সফরে এসেছেন। তিনি বলেন, উভয় দেশের ক্রেতা বিক্রেতাগণ মিলেই সীমান্ত হাটটিকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে।

বিকেলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উদয়পুরের পালাটানায় ওটিপিসি’র বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে গোমতী জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সমিত লোধ, ওটিপিসি’র জেনারেল ম্যানেজার এস নামবদ্রিপাদ এবং অন্যান্য আধিকারিকগণ রাজ্যপালকে স্বাগত জানান।

গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। ওটিপিসি প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত সভায় জেনারেল ম্যানেজার এবং আধিকারিকগণ রাজ্যপালকে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top