News Flash

  • Home
  • দিনের খবর
  • জলঙ্গি নদী থেকে অবশেষে ধরা পড়ল বিশালাকার কুমির
Image

জলঙ্গি নদী থেকে অবশেষে ধরা পড়ল বিশালাকার কুমির

কৃষ্ণনগর, ৩ জুলাই (হি. স) : নদিয়ার কৃষ্ণনগরে জলঙ্গি নদী থেকে অবশেষে ধরা পড়ল বিশালাকার কুমির। গত কয়েকদিন ধরেই জলঙ্গি নদীতে কুমিরের দেখা মিলছিল। কিছুদিন আগেই কোতোয়ালি থানা এলাকার নতুন শম্ভুনগরের মৎস্যজীবীরা প্রথম দেখতে পান কুমিরটি। বুধবার দুপুরে বনদফতরের উদ্যোগে জলঙ্গির নদী থেকে উদ্ধার করা হয় বিশালাকার ওই কুমিরটিকে।

উল্লেখ্য, গত কয়েকদিনে বার বার জলঙ্গি নদী থেকে এই কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকার মানুষজনের মধ্যে। ভয়ে নদীর জলে নামতেও ভয় পাচ্ছিলেন অনেকে। আজ সকালেও ঘূর্ণি এলাকায় দেখা মেলে কুমিরের। তবে আজ এই কুমিরটিকে নদী থেকে উদ্ধার করার পর কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে বন দফতরের তরফে জাল পাতা হয় কৃষ্ণনগরের একটি ভাটার পাশের নদীর জলে। সেই জালের মধ্যেই ধরা পড়ে বিশালকার ওই কুমির। তারপর সেটিকে বেঁধে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বনকর্মীরা। উদ্ধার হওয়া কুমিরটি লম্বায় প্রায় সাত-আট ফুটের কাছাকাছি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এদিন চারটি হাঁস নদীতে ঘুরছিল। তার মধ্যে একটি হাঁসকে সকালে কুমির খেয়ে নেয়। সেটি দেখতে পেয়েই গ্রামবাসীরা স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানান। খবর দেওয়া হয় বন দফতরকে। শেষে বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top