News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের রাজনগর কলোনি জুড়ে অবৈধ মদের আসর, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি
Image

ধর্মনগরের রাজনগর কলোনি জুড়ে অবৈধ মদের আসর, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ জুলাই: নেশা বিরোধী অভিযানে পুলিশ যখন কোমর বেঁধে ময়দানে নেমেছে ঠিক সেই সময়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজনগর কলোনিতে বাংলা মদের রমরমা পরিলক্ষিত হচ্ছে। পুলিশের একাংশের প্রচ্ছন্ন মধ্যতেই এই দেশী মদ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাতে এলাকার পরিবেশ কলুষিত হয়ে উঠেছে। রাজনগর কলোনির গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে বাংলা মদের অবৈধ কারখানা।

যুবরাজ নগর আর ডি ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে বাংলা মদের অবৈধ ব্যবসায়ীদের কারখানা।

এই গ্রামের অধিকাংশ গ্রামবাসীর মাসিক উপার্জনের রাস্তা একটাই তা হচ্ছে অবৈধ দেশীয় মদের ব্যবসা। ধর্মনগরের বিশেষ করে পূর্ব বাজারে পুলিশ এবং পুর পরিষদের যৌথ অভিযানে যেসব দোকান ভাঙ্গা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অবৈধ মদের আস্তানা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার অধিকাংশই আসে এই রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে। শুধুমাত্র বাজার নয় সারা ধর্মনগরে যেসব অবৈধ দেশীয় মদ বিক্রি চলছে তার সবগুলি আসে এই রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে। গ্রামের শান্তি ফিরিয়ে আনতে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠেছে।

Releated Posts

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top