News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ মেয়েকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় পিতা 
Image

নিখোঁজ মেয়েকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় পিতা 

আগরতলা, ১ জুন: প্রাতঃভ্রামণে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক নাবালিকা। পর্রবতী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ নাবালিকাকে উদ্ধার করতে পারছে না। অবশেষে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অসহায় পিতা।

নিখোঁজ হওয়া নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, যে গত ৬ জুন কাঞ্চনপুর মহকুমার অন্তরগত জয়শ্রীর ধনঞ্জয় পাড়া গ্রামের হেমেন্দ্র নাথের ১৬ বছরের মেয়ে সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে গেলে আর বাড়ি ফিরে আসেনি। মেয়ে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন মেয়ের বাবা সহ পরিবারের অন্যান্য লোকেরা। পরবর্তিতে অনেক খোঁজাখুঁজির পরও  মেয়ের সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে লালজুরি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।  লালজুরি ফাঁড়ি লিখিত অভিযোগ দায়ের করার কিছুদিন পর নিখোঁজ হওয়া মেয়ের বাবার মোবাইলে একটি ফোন আসে। তাকে বলা হয়েছিল  আমতলী থানার অন্তর্গত গকুলনগর গ্রামে মেয়ে রয়েছে।

পরবর্তীতে মেয়ের দরিদ্র অসহায় বাবা সঙ্গে একজনকে নিয়ে গকুলনগর গ্রামে গেলে একজন ব্যক্তি তাকে বলে ৪০ হাজার টাকা দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। গরিব অসহায় বাবার কাছে এত টাকা ছিলনা। যার জন্য অল্প কিছু টাকার বিনিময়ে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু মেয়েকে ছাড়া হয়নি অবশেষে দরিদ্র অসহায় বাবা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসেন এবং পরবর্তীতে লালজুড়ির আউটপোস্ট থানার ওসির সাথে বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ করেন। তারপরও মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মেয়েকে ফিরিয়ে আনার জন্য শেষ পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হয়েছেন দরিদ্র অসহায় এই বাবা। 

মেয়ের বাবা জানান, যে তিনি আশাবাদী মেয়েকে ফিরিয়ে আনার জন্য  জেলা পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন । 

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top