News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যর্থ সরকার : বীরজিৎ
Image

রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যর্থ সরকার : বীরজিৎ

আগরতলা, ১ জুলাই: রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যর্থ বিজেপি সরকার। শুধু কাটমানির টাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক বীরজীৎ সিনহা। 

জানা গিয়েছে,  কৈলাশহর গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ৬ এবং ৭ নং ওয়ার্ডের  অর্থাৎ ৩২ কেভি সাব স্টেশনের পাশ হয়ে এন এইচ হাইওয়েতে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পরিণত হয়ে আছে। রাস্তাটির সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পিডব্লিউডি অধিকর্তার কাছে লিখিত অভিযোগ পাঠানোর পরেও সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই এলাকার পরিদর্শনে গিয়েছেন বিধায়ক বীরজীৎ সিনহা। পরির্দশনকালে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকাবাসী। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, রাস্তাটি বর্তমানে এমন অবস্থা হয়ে আছে মানুষ চলাচলের অযোগ্য।  বর্তমান রাজ্য সরকার উন্নয়নমূলক কাজে ব্যর্থ তারা শুধু কাটমানির টাকা নিয়ে ব্যস্ত পড়েছে। যেমনেই হোক রাস্তাটির সংস্কার করার ব্যবস্থা করবেন তিনি।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top