News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
Image

শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ জুন: শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে শিশু মা সহ অন্যান্য অংশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শিবির সংঘটিত করা হচ্ছে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই কার্যত এ ধরনের শিবিরের আয়োজন। শিবিরগুলিতে মা শিশু ছাড়াও অন্যান্যরা স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করছেন।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার কৈলাসহরের রাংরুং  বিদ্যালয়ে একদিনের  স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এই স্বাস্থ্য শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা ও  অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা।

এদিনের এই স্বাস্থ্য শিবিরে এলাকার শিশু থেকে শুরু করে সকলকেই বিশেষজ্ঞ চিকিৎসকরা  স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ  প্রদান করেন। এদিনের এই স্বাস্থ্য শিবিরে আলোচনা করতে গিয়ে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেছেন  কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ধারাবাহিকভাবে স্বাস্থ্য শিবির করছে।  একইভাবে  ঊনকোটি জেলার জেলা সদর  কৈলাসহর রাংরুং  বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অন্যান্য স্থানেও পর্যায়ক্রমে এ ধরনের স্বাস্থ্য শিবির সংঘটিত করা হবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top