News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জগন্নাথপুর চা বাগান এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব অতিষ্ঠ শ্রমিকরা, বিচারের দাবিতে পথ অবরোধে বাগান শ্রমিকরা
Image

জগন্নাথপুর চা বাগান এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব অতিষ্ঠ শ্রমিকরা, বিচারের দাবিতে পথ অবরোধে বাগান শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জুন: জগন্নাথপুর চা বাগান এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব চরম আকার ধারণ করেছে। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা চা বাগান এলাকায় পৃথক পৃথক স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

শনিবার সকাল থেকে কৈলাসহর থানার অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় পৃথক পৃথক দুটি স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে  বাগান শ্রমিকরা। বাগান শ্রমিকদের অভিযোগ শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর চা বাগান এলাকায় ১ নং সেকশন, ৬ নং সেকশন, ১২ নং সেকশন, ও ১৩ নং সেকশন, এই চারটি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা ও বড় বড় গর্ত করে রাখে এই চারটি সেকশনের প্রবেশ মুখে।

পাশাপাশি ১২ নং সেকশনে প্রবেশ করার মূল লোহার দরজাটি  ভেঙে ফেলে দুষ্কৃতীরা বলে বাগান শ্রমিকদের অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। যদিও কোন প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি।  বাগান শ্রমিকদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রশাসন দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেবে না ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ জারি রাখবে।

এর আগেও জগন্নাথপুর চা বাগান এলাকায় চা-পাতা গাছ দুষ্কৃতীরা রাতের আধারে কেটে ফেলেছিল বলেও বাগান শ্রমিকরা জানায়। এই বাগানে কৈলাসহর মহকুমার আরোও চারটি বাগানের শ্রমিকরা এসে কাজ করে বলে জানা যায়। শনিবার এই চারটি বাগানের শ্রমিকরাও জগন্নাথপুর চা বাগানের শ্রমিকদের সাথে পথ অবরোধে সামিল হয়। এ দিনের এই পথ অবরোধে শতশত বাগান শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা, যার ফলে যানজটের সৃষ্টি হয়।

উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান জগন্নাথপুর চা বাগানে কর্মরত এক টিলাবাবু। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top