News Flash

  • Home
  • দেশ
  • সিউড়িতে একশো দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ
Image

সিউড়িতে একশো দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ

সিউড়ি, ২১ জুন (হি.স.) : বীরভূমে একদিনের কাজের টাকা দেওয়া নিয়ে রাজ্যের তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা পঞ্চায়েতের অন্তর্গত ঝোড়ামাঠ এলাকায়। ঘটনায় দু”পক্ষের চারজন আহত হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, ওখানে গ্রামবাসীরা ১০০ দিনের কাজের টাকা থেকে চাঁদা করে একটি কালী মন্দির করার পরিকল্পনা নিয়েছিল। সেই টাকা চায়তে গেলে বিজেপির লোকজন দিতে অস্বীকার করে। তাঁরাই তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে, দিয়ে তৃণমূলের উপর মিথ্যা অভিযোগ দেয়। অভিযোগ একশো দিনের কাজের টাকায় চাওয়াকে কেন্দ্র করে অশান্তি। টাকা দিতে অস্বীকার করায় বিজেপির মহিলা কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতারা ১০০ দিনের কাজের টাকা চায়ছিল। এদিনও দল বেঁধে টাকা চাইতে আসেন তাঁরা৷ কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গ্রামের একাধিক বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহতরা সিউড়ি থানায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। দু”পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top