News Flash

  • Home
  • দেশ
  • হাবড়ার পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
Image

হাবড়ার পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

হাবড়া, ২১ জুন (হি.স.) : শুক্রবার সকালে হাবরা কামারথুবা মোড় সংলগ্ন এলাকায় পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম সমর সাধুখাঁ, বাড়ি কামারথুবা নন্দবাসী এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় সমর সাধুখাঁ। বাড়ির লোক টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। মৃত ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, নার্ভের সমস্যায় ভুগছিলেন তিনি। স্টেশন সহ বাজারে ঘুরে তাঁকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে পরিবারের লোকজন। এরপর খোঁজ পায় পুকুরের মধ্যে একটি দেহ ভাসছে। তড়িঘড়ি ওখানে গিয়ে চিনতে পেরে খবর দেয় হাবরা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় হাবরা হাসপাতালে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন বারাসত হাসপাতালে পাঠানো হবে ময়না তদন্তের জন্য। হাবরা থানার পুলিশ তদন্ত করে দেখছে কী কারণে মৃত্যু ঘটেছে? প্রয়োজনে পরিবারের লোকজনকেও জিজ্ঞাসা করতে পারে পুলিশ।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top