News Flash

Image

গবাদি পশু চুরি করতে এসে আটক দুই

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ শে জুন: মঙ্গলবার বিকেলে বিলোনিয়া থানার পুলিশের হাতে আটক ২ গরু চোর। এরা হলো শান্তির বাজার মহকুমাধীন রামরাইবাড়ী এলাকার শাহজাহান মিয়া এবং সোনামুড়া মহকুমাধীন মেলাঘর এলাকার মিজান মিয়া,কুখ্যাত গরুর চোর হিসেবে পরিচিত এই মিজান। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা।

ঘটনার বিবরনে জানা যায় গত ১১ ই জুন রাত্রিবেলায় বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীৎ নাগের বাড়ি থেকে টি আর ০৭ জি ০২৭৮  নম্বরের ইকো গাড়ি করে ৪টি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল।

গরু চুরির ঘটনা টের পেয়ে বিলোনিয়া থানায় খবর দেয় সঞ্জিৎ নাগের পরিবারের লোকজন।  সঙ্গে সঙ্গে পুলিশ বেরিয়ে ইকো গাড়ির পিছন ধাওয়া করতে শুরু করে এর মাঝে খবর দেওয়া হয় বিভিন্ন থানায়।

শেষমেষ উদয়পুরের কাকরাবন এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সম্ভব হয় পুলিশ। কিন্তু গাড়ি আটক করলেও আটক করতে পারেনি চোরের দলটি কে। এদিকে পুলিশ ঘটনার তদন্তে বেরিয়ে শাহজাহান মিয়া এবং মিজান মিয়াকে আটক করতে সক্ষম হয়।  পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৮২(এফ) ধারায় মামলা নেয়। যার মামলা নম্বর৪১/২০২৪, বুধবার সকালে এই দুই গরু চোরকে সোপর্দ করা হয় বিলোনিয়া আদালতে, আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top