News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এক্স বার্তায় তোপ রাহুল গান্ধীর
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এক্স বার্তায় তোপ রাহুল গান্ধীর

কলকাতা, ১৭ জুন (হি. স.): কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় প্রধানমন্ত্রীর—এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সামাজিক মাধ্যমের পোস্টে রাহুল গান্ধী দাবি করে লেখেন, “গত ১০ বছরে বারবার রেল দুর্ঘটনা অব্যবস্থার কারণেই। মোদী সরকারের অবহেলার কারণেই বারবার দুর্ঘটনা”।

রাসুল লিখেছেন, “পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকারের উচিত অবিলম্বে সমস্ত ক্ষতিগ্রস্থ বা তাদের পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা। কংগ্রেস কর্মীদের ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ১০ বছরে রেল দুর্ঘটনা বৃদ্ধি মোদী সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলার প্রত্যক্ষ ফল, যার ফলে প্রতিদিন যাত্রীদের জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে। আজকের দুর্ঘটনা এই বাস্তবতার আরেকটি উদাহরণ – একজন দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা এই ভয়ঙ্কর অবহেলাকে প্রশ্নবিদ্ধ করব এবং এই দুর্ঘটনার জন্য মোদি সরকারকে দায়ী করব।”

বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস? এখনও কেন বসানো গেল না ‘কবচ’? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, যাত্রী সুরক্ষা কোথায়? এই সব নানা প্রশ্ন ভাসছে বিরোধীদের মুখে এবং সামাজিক মাধ্যমে। তার মধ্যে এই অভিযোগ করলেন রাহুল গাঁধী।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top