News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্য ইতালিতে ৬.২ তীব্রতার ভূমিকম্প, মৃত অন্তত ১৪
Image

মধ্য ইতালিতে ৬.২ তীব্রতার ভূমিকম্প, মৃত অন্তত ১৪

রোম, ২৪ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২| জোরালো earthquakeভূমিকম্পে এখনও পর‌্যন্ত ৬ জনের মৃতু্য হয়েছে| ভেঙে পড়েছে একাধিক বহুতল| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৱুধবার ভোর ৩.৩৬ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়| ভয়ে-আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ|
ভূমিকম্পের উত্সস্থল ছিল দক্ষিণ-পূর্ব আম্ব্রিয়ার পেরুজিয়া প্রদেশের নরসিয়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে| তবে, রোম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কম্পনের টের পাওয়া যায়| স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২০ সেকেন্ডের বেশি সময় ধরে কাঁপতে থাকে ঘরবাড়ি| গোটা এলাকার বিদু্যত্ চলে যায়| জোরালো কম্পনে ভেঙে গিয়েছে শহরের একাধিক বহুতল| অ্যাকুমোলি শহরে কম্পনের জেরে এখনও পর‌্যন্ত ৪ জনের মৃতু্য হয়েছে| পার্শ্ববর্তী পেসকারা ডেল ত্রণতো গ্রামে ২ জনের মৃতু্য হয়েছে| ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির মুখপাত্র টুইট করে জানিয়েছেন, দেশের সিভিল প্রোটেকশন এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top