News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশী ও তাদের সহযোগী চার ভারতীয় নাগরিক ধৃত
Image

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশী ও তাদের সহযোগী চার ভারতীয় নাগরিক ধৃত

আগরতলা, ১৫ জুন: সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করে জিআরপি। সাথে আটক করা হয়েছে চারজন ভারতীয় নাগরিক। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ এর ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। গতকাল  আগরতলার জিআরপি থানার আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে দুইজন বাংলাদেশী ও চারজন পাঁচজন নাগরিককে গ্রেফতার করেছে। 

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন,  গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দিয়ে দুজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক আগরতলা রেলস্টেশনে এসে পৌছাঁবেন। সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি। ওই সময় রেল স্টেশনে দুজন বাংলাদেশি দ্রুত গতিতে হেঁটে বের হচ্ছে। সে সময় জিআরপি  পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে  প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। ধৃতরা হলেন, বাংলাদেশের বাসিন্দা রূপসী রাণী মজুমদার, সাগর চন্দ্র বৈদ্য এবং আগরতলা বাসিন্দা লক্ষ্ণণ সরকার,  সঞ্জিত দাস, সুমন দেব, বিজয় নমঃ দাস।

এদিন তিনি আরও জানিয়েছেন, তাদের কাছ থেকে ভারতীয় টাকা, বাংলাদেশের মুদ্রা সহ মোবাইল উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top