News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা কুরাস অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটি পুনর্গঠিত হলো
Image

ত্রিপুরা কুরাস অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটি পুনর্গঠিত হলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পুনর্গঠিত হলো কুরাস এসোসিয়েশন। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা কুরাস অ্যাসোসিয়েশনের (মার্শাল আর্ট) নতুন কমিটি গঠন করা হলো। রবিবার দুপুরেই হলো এই কমিটি গঠন। এতে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অবজারভার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অবজারভার, ত্রিপুরা অলম্পিক এসোসিয়েশনের পর্যবেক্ষক, ইলেকশন অফিসার, এবং সকল জেলা থেকে আগত প্রতিনিধিরা। এদের সবার উপস্থিতিতে রাজ্য কুরাস সংস্থার ২৫ জনের কমিটি গঠন করা হয় আগামী চার বছরের জন্য। এতে ত্রিপুরা স্টেট কোরাস অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি হলেন রাজ্য বিধানসভার সদস্য তথা বিধায়ক অভিষেক দেবরায়।সাধারণ সম্পাদক হলেন রাহুল ভট্টাচার্য। সহ-সভাপতি দীপায়ন চৌধুরী, রত্না দেবনাথ, প্রিতম সাহা, অনির্বাণ দেব।  আরও তিনজন সহ সম্পাদক হলেন অঞ্জনা দাস, সঞ্জয় ভৌমিক, বিট্টু সাহা। কোষাধক্ষ্য বিমান বৈদ্য।  টেকনিক্যাল এডভাইজর পিংকি চাকমা, অফিস সেক্রেটারি  সুরজ শীল, লিটন দাস সহ সকল সদস্য ও সদস্যা ও পদাধিকারিদের উপস্থিতিতেই নতুন ভাবে গঠিত হলো এই কমিটি। রাজ্যে আগামীদিনে এই কমিটি কুরাস খেলাকে আরও কিভাবে জনপ্রিয় করা যায়, তার লক্ষ্যেই কাজ করবে এই নতুন কমিটি। নতুন করে গঠিত কমিটির সম্পাদক রাহুল ভট্টাচার্য এ বিষয়ে ক্রীড়া সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top