News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের ধ্যান ভাঙলেন মোদী, বিবেকানন্দকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
Image

দু’দিনের ধ্যান ভাঙলেন মোদী, বিবেকানন্দকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

কন্যাকুমারী, ১ জুন (হি.স.): দু’দিন ধরে প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি। তার পর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। ধ্যানের দ্বিতীয় দিনেও সূর্য প্রণাম করেন মোদী, পাশাপাশি স্বামী বিবেকানন্দকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা নিবেদন করেন মোদী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদী। শনিবার দুপুর পর্যন্ত চলে ধ্যান। এই দু’দিন মৌনব্রত ছিল মোদীর। শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। দু’দিনই সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দেন মোদী। কখনও তিনি বেদির সামনে বসে প্রাণায়াম করেন। কখনও মালা জপ করেছেন। বিবেকানন্দের বিগ্রহের পায়ে ফুল সাজাতেও দেখা গিয়েছে তাঁকে। তার পর বিগ্রহের চার পাশে ঘুরে আবার বসেন ধ্যানে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026

লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন মোদির, ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে বড় স্বপ্ন দেখার আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে…

ByByNews Desk Aug 15, 2026

১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে দেশ উন্নতির নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top