News Flash

  • Home
  • দেশ
  • চ্যাংরাবান্ধায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ২
Image

চ্যাংরাবান্ধায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ২

চ্যাংরাবান্ধা, ২৬ মে (হি. স.) : কোচবিহারের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ডোরাডাবরি এলাকায় ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় জখম হয়েছেন আরও দুইজন। রবিবার ঘটনাটি ঘটেছে ।

একটি পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে চ্যাংরাবান্ধাগামী একটি বাইকের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে বাইকের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পেছনে থাকা আরেকটি বাইকও দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে ধাক্কা মারলে ওই বাইকের আরোহীরাও গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি জখমদের উদ্ধার করে স্থানীয় চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অজয় কুমার মণ্ডল। বাকি দুই জখম ব্যক্তি বাসুদেব বিশ্বাস ও পঙ্কজ সরকারকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন ব্যক্তি মেখলিগঞ্জ ব্লকের জামালদহের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মেখলিগঞ্জের এসডিপিও আশিষ পি সুব্বা বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।‘

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top