News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় শতাধিক ত্রাণশিবির ভারত সেবাশ্রম সঙ্ঘের
Image

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় শতাধিক ত্রাণশিবির ভারত সেবাশ্রম সঙ্ঘের

কলকাতা, ২৬ মে (হি. স.) : রেমাল ঘুর্নিঝড় মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ঘূর্ণিঝড়ের ভয়ংকরতার আভাস পেয়ে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর-সহ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে উদ্ধারকাজ ও মানুষকে দ্রুত উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে আগাম ব্যবস্থা নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ।

জানা গেছে, ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকায় ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছেন। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, গঙ্গাসাগর আশ্রমের প্রায় দুই শতাধিক যাত্রী নিবাসের কামরা, কাকদ্বীপ এবং লট এইট আশ্রমের ৫০টি কামরা ও মহেন্দ্রগঞ্জ গ্রামোন্নয়ন কেন্দ্রের ঘরগুলি এবং সুন্দরবন এলাকায় সংঘের শতাধিক স্কুল, মিলন মন্দিরগুলিতে দুর্গত মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওইসব এলাকায় ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও জামাকাপড় ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। যেহেতু রাতে ঝড় আছড়ে পড়ার কথা তাই বিভিন্ন জায়গায় অতিরিক্ত জেনেরেটারের ব্যবস্থা করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা রাতভর ঝড়ের গতিপ্রকৃতির ওপর নজর রাখবে এবং প্রয়োজনে রাতেই উদ্ধারকাজ ও ত্রাণের কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top