News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনকাউন্টারে ৮ নকশাল নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাই
Image

এনকাউন্টারে ৮ নকশাল নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাই

রায়পুর, ২৪ মে (হি.স.) : ছত্তিশগড়ের নারায়ণপুর-বিজাপুর জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ৮ জন নকশাল নিহত হয়েছে।
এই সাফল্যে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই শুক্রবার তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, নিরাপত্তা বাহিনী অবশ্যই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। তার সাহসিকতাকে সালাম জানাই। আমাদের সরকার নকশালবাদের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করছে। আমাদের লক্ষ্য রাজ্য থেকে নকশালবাদকে নির্মূল করা।
প্রসঙ্গত সীমান্ত এলাকায় সংঘর্ষে আটজন ইউনিফর্ম পরা নকশাল নিহত হয়েছে। নারায়ণপুর পুলিশ দুই নকশালবাদীর মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করেছে। দান্তেওয়াড়া পুলিশ ইউনিফর্ম পরা পাঁচ নকশালবাদীর মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার সকালে এমনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও এক নকশালের মৃতদেহ। সবমিলিয়ে মোট নিহত নকশালের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এছাড়াও ৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর-বিজাপুর-দান্তেওয়াড়া জেলার সীমান্তে অবুঝমাদ জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। সেই সময় মাওবাদীরা গোপনে থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পালটা জবাব দেয়। শুক্রবার সকালে এসপি (দান্তেওয়াড়া) গৌরব রাই বলেছেন, গতকালের এনকাউন্টারে মোট ৮ নকশালের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top