News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মাণে চরম অসন্তোষ এলাকাবাসীদের, নিম্নমানের কাজের অভিযোগ তুললেন তারা
Image

রাস্তা নির্মাণে চরম অসন্তোষ এলাকাবাসীদের, নিম্নমানের কাজের অভিযোগ তুললেন তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০মে: এলাকার রাস্তা নির্মাণে চরম অসন্তোষ প্রকাশ করলেন এলাকাবাসীরা। রাস্তার সঠিক নির্মাণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।  নন্দননগর সরকারপাড়ায় রাস্তা নির্মানে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুললে ঠিকেদার তাদেরকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।

নন্দননগর সরকার পাড়া এলাকার কোয়াটার চৌমুহনী থেকে গ্র্যান্ড নিউ রিসোর্ট পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসীরা প্রত্যেকেই তাদের নিজ জায়গা থেকে তিন ফুট করে জায়গা ছেড়েছেন বলে দাবি জানিয়েছেন। তবুও আঠারো ফুট হওয়ার কথা রাস্তাটি ১৬ ফুট করেই একপ্রকার কাজ শেষ করতে চাইছেন ঠিকাদারেরা। স্থানীয়রা এ বিষয়ে জানতে চাইলে বিভিন্ন তালবাহানের শিকার হতে হয় তাদের। স্থানীয়রা আরো জানান এই রাস্তা নির্মাণের জন্য এক কোটি নয় লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। কিন্তু রাস্তা নির্মাণে চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেক এলাকাবাসী তাদের নিজের জায়গা থেকে দুই দিকেই তিন ফুট করে জায়গা ছাড়ার পরেও ১৮ ফুট রাস্তা করা হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাওয়া হলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকিরে শিকার হতে হয় বলেও অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। তাই সরকারি অর্থের আত্মশ্রাদ্ধ না করে সঠিকভাবে যেন রাস্তাটি নির্মাণ করা হয় তার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top