News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭ দফা দাবিতে যূবরাজনগরে বিডিও এর নিকট ডেপুটেশন দিল সিপিআইএম
Image

৭ দফা দাবিতে যূবরাজনগরে বিডিও এর নিকট ডেপুটেশন দিল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে:  বিরোধীদল সিপিআইএম ৭দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল যুবরাজনগর আরডি ব্লকের বিডিও তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবপ্রিয়া দাসের কাছে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএমের কার্যকরী কমিটির সদস্য দুর্গেশ রায় এবং অন্যান্য সিপিএম এর সমর্থক।

তাদের দাবিগুলির মধ্যে উঠে আসে রেগা ব্যবস্থার উন্নতি সাধন। সিপিআইএম নেতৃত্বরা বলেন, দীর্ঘ সাত মাস হয়েছে রেগা ব্যবস্থার কোন উন্নতি হচ্ছে না এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে অভুক্ত হয়ে দিন কাটাচ্ছে। তাই পুনরায় রেগার উন্নতি সাধন এর দাবি জানানো হয়েছে। এছাড়াও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানের দাবি জানানো হয়।  স্বাস্থ্য এবং উপস্বাস্থ্যগুলির স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন সঠিকভাবে করার জন্য জোর দেওয়া হয়েছে। জল সেচগুলির প্রভূত উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন বলে মনে করছে এলাকার সিপিআইএম দলের সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ। তাছাড়া যুবরাজনগর এলাকার বিভিন্ন গলি রাস্তাগুলির সংস্কারের দাবি জানানো হয়।

বিডিও দেবপ্রিয়া দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি তাদের দাবিগুলি খতিয়ে দেখবেন এবং উন্নতি সাধন করার চেষ্টা চালিয়ে যাবেন যুবরাজ নগর বিধানসভা এলাকায়।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top