News Flash

  • Home
  • বিনোদন
  • ভোট দিলেন বলিউড সেলিব্রিটিরা, গণতন্ত্রের উৎসবে সামিল আমির থেকে শাহরুখ
Image

ভোট দিলেন বলিউড সেলিব্রিটিরা, গণতন্ত্রের উৎসবে সামিল আমির থেকে শাহরুখ

মুম্বই, ২০ মে (হি. স.) : গণতন্ত্রের উৎসবে অংশ নিলেন বলিউড তারকারা। ভোট দিলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র থেকে অক্ষয় কুমার, অভিনেতা আমির খান, সইফ আলি খান, করিনা কাপুর খান, সুনীল শেট্টি। এছাড়া কিয়ারা আডবাণী, অভিনেতা গুলশান গ্রোভার এবং ভূমি পেডনেকার ভোট দিয়েছেন। অভিনেতা চাঙ্কি পান্ডে এবং অনন্যা পান্ডে ভোট দিয়েছেন মুম্বইয়ে। বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে ভোট দিতে বেরোন বরুণ ধাওয়ান। অভিনেত্রী রেখা, জারিন খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, রণবীর কাপুর সবাই ভোট উৎসবে সামিল হয়েছেন। অভিনেতা টাইগার শ্রফ ভোট দেওয়ার পর বলেন, ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে ভোট দিতে অনুরোধ করা যাচ্ছে।” সপরিবারে ভোট দিয়েছেন শাহরুখ খান।

অভিনেতা অক্ষয় কুমারের কানাডার নাগরিকত্ব ছিল, তাই তিনি বিগত নির্বাচনে ভোট দিতে পারেননি। ১৫ আগস্ট, ২০২৩-এ ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর, তিনি সোমবার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। প্রথমবার ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমি চাই আমার দেশ ভারত উন্নত হোক এবং শক্তিশালী হোক। এটা মাথায় রেখেই ভোট দিয়েছি। একইভাবে, গোটা ভারত যে প্রার্থীকে সঠিক বলে মনে করে তাকে ভোট দেওয়া উচিত।

এছাড়াও বলিউড অভিনেতা ফারহান আখতার তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফারহান তার বোন জোয়া আখতার এবং মা হানি ইরানির সাথে ভোট দিতে এসেছিলেন। ভোট দেওয়ার পর তিনজনই সংবাদিকদের জন্য পোজ দেন। তার ভিডিও ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পাপারাজ্জিরা।

এদিন প্রবীণ অভিনেত্রী শোভা খোটে মুম্বইয়ের একটি ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, আমি সঠিক প্রার্থীকে ভোট দিয়েছি। আমি বাড়ি থেকে ভোট না দিয়ে এখানে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছি, যাতে মানুষ বাইরে গিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ হতে পারে।

জাহ্নবী কাপুর এবং সানা মালহোত্রা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অভিনেতা রাজকুমার রাও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও অন্যান্য সেলিব্রিটিরাও এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top