News Flash

  • Home
  • বিনোদন
  • ভোট দেওয়া দেশের প্রতি একটি বড় দায়িত্ব : রাজকুমার রাও
Image

ভোট দেওয়া দেশের প্রতি একটি বড় দায়িত্ব : রাজকুমার রাও

মুম্বই, ২০ মে (হি.স.): ভোট উৎসবে সামিল হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা রাজকুমার রাও। সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই মুম্বইয়ের একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন রাজকুমার রাও। ভোট দেওয়ার পর অভিনেতা বলেন, ভোট দেওয়া দেশের প্রতি একটি বড় দায়িত্ব।
অভিনেতা রাজকুমার রাও এদিন বলেছেন, “ভোট দেওয়া দেশের প্রতি আমাদের একটি বড় দায়িত্ব, আমাদের ভোট দেওয়া উচিত। আমাদের মাধ্যমে যদি জনগণ অনুপ্রাণিত হতে পারে, তবে অবশ্যই এটি সবচেয়ে বড় ব্যাপার। নির্বাচন কমিশন আমাকে জাতীয় আইকন হিসাবে বেছে নিয়েছে, এ জন্য আমি ভীষণ খুশি। আমি সকলের কাছে আবেদন করছি, দয়া করে বেরিয়ে আসুন এবং নিজের ভোট দিন। আমরা সবাই চাই আমাদের দেশ উজ্জ্বল হোক, ইতিমধ্যেই ঝকমক করছে আমি নিশ্চিত যে দেশ আরও উজ্জ্বল হবে।”

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top