News Flash

  • Home
  • বিনোদন
  • ‘অভিনেত্রী হিসেবে, কুসুমকে বিচার করা আমার পক্ষে কঠিন,’ জানালেন অনংশা বিশ্বাস
Image

‘অভিনেত্রী হিসেবে, কুসুমকে বিচার করা আমার পক্ষে কঠিন,’ জানালেন অনংশা বিশ্বাস

নিষ্ঠুর প্রতারণার একটি ঘটনা, যা পুনেয় 1986 সালে ঘটেছিল, নিয়ে ‘কুসুম মনোহর লেলে’ নাটক লিখেছিলেন অশোক সামলে, যা কয়েক দশক ধরে মঞ্চস্থ হয়েছিল চূড়ান্ত সাফল্যের সঙ্গে এবং সেটা জি থিয়েটার টেলিপ্লেতেও সমান প্রশংসা কুড়িয়েছে। প্রখ্যাত অভিনেত্রী অনংশা বিশ্বাস, যিনি ‘মির্জাপুর’ ও ‘হোস্টেজ’-এর মতো ওয়েব শোতে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত, এই টেলিপ্লেতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এই টেলিপ্লেতে অভিনয়ের জন্য তিনি অত্যন্ত উত্তেজিত কেননা একটি অত্যন্ত জটিল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন যার পরতে পরতে জড়িয়ে রয়েছে ধূসরতা। এই শিহরনকারী গল্প এগিয়ে চলে সাদাসিধে একাকী মহিলাকে নিয়ে, যিনি জড়িয়ে পড়েন বিবাহের ফাঁদে, তাঁর সন্তানকে ছিনিয়ে নেয় এক নিঃসন্তান দম্পতি।

ছবিতে নিজের চরিত্র নিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘অশোক সামলের বহু প্রশংসিত চিত্রনাট্যে কাজ করা সত্যিই সম্মানের বিষয় এবং এই ভূমিকা সেরকমই একটি প্যারাডক্স বা কূটাভাষ। যখন আমি প্রথম এই চিত্রনাট্য পড়ি, আমি কুসুম মনোহর লেলেকে বিচার কেরছিলাম যে আমি তার চেয়ে আলাদা। তার আছে শক্তিশালী মাতৃত্বের ইনস্টিঙ্কট এবং সন্তানের জন্য এত এত তীব্রতর কামনা যে সে ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। সে আরেকটি মেয়ের সঙ্গে প্রতারণা করে এবং এমনকি নিজের স্বামীর সঙ্গে তার বিয়ে করায়। কিন্তু একজন অভিনেত্রী হিসেবে, আমি চরিত্রটা একেবারে অন্যভাবে দেখতে শুরু করেছিলাম। যদি আপনি নিজের ভূমিকা বিচার করেন, তাহলে আমি এটার সঙ্গে ন্যায় করেন না এবং তারপর থেকেই কুসুমকে বিচার করা আমার কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।’

দেখুন ‘কুসুম মনোহর লেলে’ 26 এপ্রিল 2024 ডিশ টিভি রঙ্গমঞ্চ অ্যাক্টিভ, D2H রঙ্গমঞ্চ অ্যাক্টিভ এবং এয়ারটেল স্পটলাইটে। পরিচালনায় স্বপ্না ওয়াঘমেরে যোশী, এই টেলিপ্লতে এইসঙ্গে অভিনয় করেছেন গগন রিয়ার, সবিতা প্রভুনে, শ্বেতা বসু প্রসাদ, স্নেহা চহ্বন ও সুনীল পুষকর্ণ।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top