News Flash

Image

৩৬ কেজি গাঁজা উদ্ধার , ধৃত এক

আগরতলা, ২০ মে : গোপন সূত্রের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। সাথে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে.

জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানায় খবর আসে কৃষ্ণনগর সুমিত দেববর্মার বাড়িতে ভাড়াটিয়া অমিত দেববর্মার ঘরে প্রচুর পরিমাণ গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে অমিত দেববর্মার বাড়ি থেকে ৩৬ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে অমিত দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরো জানা গিয়েছে, ধৃত অমিত দেববর্মা জম্পুইজলার বাসিন্দা। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top