News Flash

  • Home
  • প্রধান খবর
  • “কেন অমিত শাহ বলবেন, শেয়ারে টাকা জমাও”, সভায় প্রশ্ন মমতার
Image

“কেন অমিত শাহ বলবেন, শেয়ারে টাকা জমাও”, সভায় প্রশ্ন মমতার

হুগলি, ১৮ মে (হি. স.) : ‘‘এ বার যদি ওরা জিতবেই তবে কেন অমিত শাহ বলবেন, শেয়ারে টাকা জমাও। পরে লাভ পাবেন।” শনিবার আরামবাগে গোঘাটের জনসভা থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মন্তব্য, “আসলে শেয়ার সব ধসে গিয়েছিল। এখন নিজেদের টাকা দিয়ে শেয়ার ঠিক করছে। ওই শেয়ারে যারা টাকা জমাবে, তাদের সব ধসে যাবে। কেউ জমাবেন না। ’’

মমতা বললেন, ‘‘অমিত শাহ নির্বাচন চলাকালীন এ কথা বলতে যাবেন না। এটা পরিষ্কার আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। শেয়ারে টাকা ঢালবেন কি ঢালবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বুঝি না। কিন্তু মোদী এ বার আসছেন না। ’’

মমতা বললেন, বাংলায় কোনও জোট নেই। এখানে শুধু কংগ্রেস-সিপিএমের মহাঘোঁট আছে। দিল্লিতে আমরা ‘ইন্ডিয়া’র সঙ্গে আছি। ইসবার ‘ইন্ডিয়া’ সরকার আমরা গড়ব। কিন্তু এখানে একটা ভোটও সিপিএম-কংগ্রেসকে দেবেন না। কেন্দ্রে ‘ইন্ডিয়া’ সরকার গড়তে আমরা একাই একশো। আরামবাগের তৃণমূলপ্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচারসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে এ বছর টিকিট দেয়নি তৃণমূল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top