News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাতী মালিওয়াল ইস্যুতে নীরব কেজরি, অখিলেশ বললেন এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে
Image

স্বাতী মালিওয়াল ইস্যুতে নীরব কেজরি, অখিলেশ বললেন এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে

লখনউ, ১৬ মে (হি.স.): স্বাতী মালিওয়াল ইস্যুতে নীরব থেকে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল যখন চুপ করে থাকলেন, তখন অখিলেশ যাদব বললেন, এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে, এ বিষয়ে মুখ খুলেছেন এএপি সাংসদ সঞ্জয় সিং।

বৃহস্পতিবার লখনউতে সমাজবাদী পার্টির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেজরিওয়াল ও অখিলেশ যাদব। এই সাংবাদিক সম্মেলনে স্বাতী মালিওয়াল ইস্যুতে প্রশ্ন করা হয় কেজরিওয়ালকে, কিন্তু তিনি চুপ ছিলেন। তখন অখিলেশ বলেন, অন্যান্য বিষয় এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

পরে সঞ্জয় সিং এই সাংবাদিক সম্মেলনেই বলেছেন, “মণিপুরে যা ঘটেছে তা দেখে গোটা দেশ বেদনার্ত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে নীরব ছিলেন। প্রজ্জ্বল রেভান্না হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী প্রজ্জ্বল রেভান্নার জন্য ভোট চাইছেন। আমাদের কুস্তিগীররা যখন যন্তর মন্তরে প্রতিবাদ করছিল, তখন স্বাতি মালিওয়াল যিনি ডিসিডব্লিউ প্রধান ছিলেন পুলিশ তাঁকে মারধর করেছিল…প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে নীরব ছিলেন। এএপি আমাদের পরিবার। বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর উচিত এই সমস্ত সমস্যার উত্তর দেওয়া যা আমি উল্লেখ করেছি…স্বাতি মালিওয়ালের ইস্যুতে রাজনীতি করা উচিত নয়।”

উল্লেখ্য, গত সোমবার স্বাতী মালিওয়াল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কেজরিওয়ালের সিভিল লাইনের বাসভবনে গিয়েছিলেন বলে জানা গেছে। সকাল ৯টা ৩৪ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি পিসিআর কল আসে, এক মহিলা দাবি করেন, কেজরিওয়ালের বাড়িতে তাঁকে মারধর করা হয়েছে। দ্বিতীয় কলে তিনি নিজেকে স্বাতী মালিওয়াল বলে পরিচয় দেন। রাজ্যসভার সাংসদ পরে সিভিল লাইন থানায় গেলেও কোনও অভিযোগ না দিয়েই চলে যান।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top