News Flash

Image

লামডিং-বদরপুর হিল সেকশনে চালু সব যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ১৫ মে (হি.স.) : লামডিং-বদরপুর হিল সেকশনে বুধবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি সচল হয়ে উঠেছে। দীর্ঘ এক পক্ষ কালের বেশি দিন বাতিল ট্রেনগুলি পাহাড় লাইনে আজ থেকে চলাচল শুরু হয়েছে।

লামডিং-বদরপুর পাহাড় লাইনের হারাঙ্গাজাও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০/৭ কিলোমিটার অংশ রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে সারাই করে তোলার পর অবশেষে আজ থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠেছে। বুধবার পাহাড় লাইনে ছয়টি যাত্রীবাহী এবং পাঁচটি পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। তবে সবগুলি ট্রেন দিনের আলোয় ধসবিধ্বস্ত জাটিঙ্গা-লামপুর অংশ পার হয়ে গেছে।

আপাতত যাত্রী সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে শুধু দিনের বেলাই যাত্রীবাহী ট্রেনগুলি চালানো হবে। তবে ধীরে ধীরে রাতের ট্রেনগুলিও পুনরায় চলাচল করবে। এখন অনেক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের সময় পরিবর্তন করে চালাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

আজ বুধবার পাহাড় লাইনে শিলচর-শিয়ালদহ, আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেওঘর-আগরতলা এক্সপ্রেস, গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস এবং গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি এক্সপ্রেস চলাচল করেছে।

এদিকে এক পক্ষ কালের বেশি দিন পর পাহাড় লাইনে যাত্রীবাহী ট্রেন, বিশেষ করে গুয়াহাটি-শিলচর-গুয়াহাটির মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় ডিমা হাসাও জেলা সহ বরাক উপত্যকার রেল যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top